• কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাংকে শান্তনুর কালো টাকা খাটছে? আয়ব্যয়ের নথি সংগ্রহ করলেন ইডি আধিকারিকরা
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরপ্রাপ্ত ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের কালো  টাকা ঘুরপথে কলকাতা পুলিশের কো অপারেটিভ ব্যাংকে ঢুকেছে কি না, জানতে লালবাজারে থাকা এই ব্রাঞ্চ থেকে তথ্য সংগ্রহ করল ইডি। অন্য শাখা থেকেও  হিসাব নেওয়া হয়েছে বলে খবর। ব্যাংকের আয়ব্যয়ের নথি নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। লালবাজার ছাড়াও এই ব্যাংকের যে সমস্ত শাখা কলকাতায় রয়েছে, সেখানেও যান তদন্তকারীরা।

    কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর আমলে ব্যাংকে বিপুল পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়। ইডির সন্দেহ, এর আড়ালে প্রাক্তন এই পুলিশ কর্তা কালো টাকা সাদা করেছেন। সেই সঙ্গে ব্যাংকের হিসেবে গরমিল রয়েছে। সেই সূত্র খুঁজতেই শনিবার ইডির টিম প্রথমে যায় লালবাজারে। সেখানে কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাংকের মূল শাখা রয়েছে। সেখানে গিয়ে তারা লেনেদেনের তথ্য সংগ্রহ করে। পরে অন্য শাখাগুলিতে যায়।  ইডি আধিকারিকরা নথি ঘেঁটে জানার চেষ্টা করেন, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে শান্তনুবাবুর কালো টাকা এখানকার বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে কি না! খতিয়ে দেখা হয় একাধিক অ্যাকাউন্ট। এর সূত্র খুঁজতে গিয়ে তাঁদের নজরে এসেছে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের নামেও অ্যাকাউন্ট খোলা হয়েছে। তদন্তকারীদের প্রশ্ন, ওয়েলফেয়ার বোর্ডের তো কোনও অস্তিত্ব নেই। তাহলে এটি এলো কোথা থেকে? এই নিয়ে আলাদাভাবে খোঁজখবর শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)