নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আধারে বিনামূল্যে নথি আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, ‘মাই আধার’ অ্যাপের মাধ্যমে নথি আপলোড করে আধার আপডেট করায় আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেই কারণেই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। এই সময়ের মধ্যে বিনামূল্যে পরিষেবা মিলবে।