• ভোট পরবর্তী হিংসা: খতিয়ে দেখতে বারুইপুরে তৃণমূলের প্রতিনিধি দল
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকা পরিদর্শনে এল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চার সদস্যর ফ্যাক্ট ফাইন্ডিং টিম রবিবার বিভিন্ন এলাকায় যায়। এদিন তাঁরা ফুলতলা ৩ নম্বর গেটে তৃণমূলের দলীয় কার্যালয়ে কথা বলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর পূর্বের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সঙ্গে। পরে উত্তরভাগ লালপোল এলাকায় তৃণমূল কর্মী বিজেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যান। অভিযোগ, তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। পরে চম্পাহাটি পিয়ালি কলোনিতে তাঁরা যান। অভিযোগ, সেখানে চম্পাহাটি অঞ্চল তৃণমূল অফিস ও পিয়ালী বাজারে আইএনটিটিইউসি অফিস দখল করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। প্রতিনিধি দল পিয়ালি ঘোলাঘাটাতেও যায়। অভিযোগ উঠেছিল ভোটের ফলের দিন তৃণমূল কর্মী অসীম রায়কে মারধর করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রতিনিধি দল। রাজ্যসভার সাংসদ বলেন, এলাকায় শান্তি বজায় রাখতে ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। সব তথ্য নেওয়া হয়েছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রিপোর্ট তুলে দেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)