• গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ, ময়দান থানা গ্রেপ্তার করল চালককে
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরি দেবার নামে করে তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণের ঘটনায় চালককে শনিবার রাতে হেস্টিংস এলাকা থেকে গ্রেপ্তার করল ময়দান থানা। মাস খানেকের বেশি সময় ধরে অভিযুক্ত পলাতক ছিল। জানা গিয়েছে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে চলতি বছরের এপ্রিল মাসে। বন্দর এলাকার এক মহিলাকে চাকরির টোপ দিয়ে বাড়ি থেকে গাড়িতে তোলা হয়। তরুণীর দাবি, হেস্টিংস এলাকায় আসার পর তাঁকে নরম পানীয় খেতে দেন অভিযুক্তরা। কিন্তু সেটি খাওয়ার পর আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে তারা। তারপর তাঁকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ডে। সেখানে একটি হোটেলে আটকে রেখে গণধর্ষণ করে দুই যুবক। কোনওরকমে তিনি পালিয়ে আসেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা দেখে ওই গাড়িটিকে চিহ্নিত করা হয়। গাড়ির মালিকের কাছে জানা যায়, ওই দিন গাড়িটি কে চালাচ্ছিল। সেই অনুযায়ী বাড়িতে একাধিকবার গিয়েও পুলিশ তাঁকে ধরতে পারেনি। শনিবার রাতে তাঁর বাড়িতে আসার খবর জানতে পেরে পুলিশ সেখানে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)