• চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ! কবে মিলবে স্বস্তি?
    এই সময় | ১৮ মে ২০২৬
  • ‘বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না’— গরমে হাঁসফাঁস করতে করতে এমনটাই বলছেন দক্ষিণবঙ্গবাসী। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আকাশ মেঘলা থাকায় বাড়বে অস্বস্তিকর গরম। অন্যদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। চলতি সপ্তাহেও কি বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে? কী বলছে আবহাওয়া দপ্তর?

    সোমবার, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই চড়া রোদ কলকাতার আকাশে। সঙ্গে অস্বস্তিকর গরম। যার জেরে নাজেহাল মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই কলকাতায়। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান।

    সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাধারি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকার গরম বাড়বে দক্ষিণবঙ্গে। সেই কারণে পথচলতি সাধারণ মানুষকে সঙ্গে ছাতা এবং জল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    আপাতত ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভবনা প্রবল। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মালদা থেকে দার্জিলিং, সব জেলাতেই বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ।

  • Link to this news (এই সময়)