• সোমের সকালেই মেট্রোয় যাত্রী ভোগান্তি! দেরিতে চলার অভিযোগ
    এই সময় | ১৮ মে ২০২৬
  • কর্মব্যস্ত দিনের শুরুতেই মেট্রোয় দুর্ভোগের শিকার যাত্রীরা। সোমের সকালে অফিস টাইমে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ শোনা গেল যাত্রীদের মুখে। রবিবার দিনভর কাজের কারণে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা বন্ধ থাকার পরেও সোমবার সকালে ওই অংশে ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের।

    অন্যদিকে, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোও সামান্য দেরিতে চলছে বলে অভিযোগ জানিয়েছেন কয়েকজন যাত্রী। অফিস টাইমে মেট্রো বিলম্বে স্টেশনে স্টেশনে ব্যাপক যাত্রীদের। অতিরিক্ত ভিড় মেট্রোর রেকেও। কোনও কোনও স্টেশনে ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। যদিও মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামে মেট্রোর রেক ঘোরানোয় সামান্য বিলম্ব হওয়ায় কিঞ্চিৎ সমস্যা হয়। কিন্তু এখন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)