রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় নোটিস জারি করে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্টের বিচারপতির দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এ দিন আদালতে জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ হয়েছে। পুরো প্যানেল বাতিল করার আবেদন জানিয়েছেন মামলাকারী।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে এই মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। চাকরি বাতিলের নির্দেশ বাতিল করে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।
বিস্তারিত আসছে…