• তোলাবাজির অভিযোগে দুর্গাপুরের দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার
    এই সময় | ১৮ মে ২০২৬
  • দুর্গাপুরের তৃণমূল নেতা গ্রেপ্তার। তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদীপ ঘটককে। রবিবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

    শতদীপের গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসেন জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর দাবি, ২০২১ সালের একটি মামলায় শতদীপকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময়ে শতদীপ রাজনীতি করতেন না।

    প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, ‘২০২১ সালের কেসে আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। সে তখন রাজনীতিই করত না। পড়াশোনা করত। ২০২৩ সাল থেকে রাজনীতিতে ঢুকেছে।’

    গত কয়েক দিনে একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তোলাবাজি, দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই গ্রেপ্তার করছে পুলিশ। রবিবার কোচবিহারের দিনহাটা থানার পুলিশ গৌরীশঙ্কর মাহেশ্বরীকে গ্রেপ্তার করে। দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর। তার আগে শনিবার দিনহাটা পুরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ করানোর ঘটনায় গ্রেপ্তার করা হয় পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে।

  • Link to this news (এই সময়)