• মালদায় পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক-আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২
    এই সময় | ১৯ মে ২০২৬
  • মালদায় পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক, একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই মোটরবাইক। সোমবার মাদক পাচার ও বেইমানি অস্ত্র মজুতের কারণে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শাহাদাত শেখ এবং তাঁর এক সঙ্গী ইব্রাহিম শেখ।

    গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় গোপন ডেরায় হানা দেয় পুলিশ। সেখানে তিন কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল এবং ৩২৭ গ্রাম তৈরি হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই এলাকায় একটি বাড়িতে ওই মাদকের সঙ্গেই মজুত করে রাখা ছিল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তল্লাশিতে একইসঙ্গে উদ্ধার হয় দু’টি সেভেন এম এম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং চার রাউন্ড কার্তুজ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এ দিন মালদা জেলা আদালতে তোলা হয়।

    মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। কোথা থেকে, কী উদ্দেশে ওই মাদক এবং অস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাদকের কারবারে প্রচুর নগদ লেনদেনের সুরক্ষার কারণেই সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ওই চক্র।

    অন্য দিকে, চোরাই মোটরবাইক চক্রের খোঁজে ইংরেজবাজারে রাজ্য সড়কের ধারে একটি ধাবার কাছে অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে রাজিকুল ইসলাম ওরফে সাহিল। তৌফিক সেখ এবং আমিন শেখ নামে তিন জন গ্রেপ্তার হয়। পালানোর চেষ্টা করার সময় ধাওয়া করে তাঁদের ধরে ফেলে পুলিশ।

  • Link to this news (এই সময়)