• সপ্তম পে কমিশনের আনন্দে লাড্ডু বিলি বিজেপির
    আজকাল | ১৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তম পে কমিশন গঠিত হয়েছে রাজ্যে। ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোর পরিবর্তন হবে, বেতন বাড়বে। আর এই খবরে খুশির হাওয়া সরকারি কর্মী মহলে। এই খুশির আবহে বিজেপির তরফ থেকে লাড্ডু বিলি করা হয় মগড়া বিডিও অফিসে। 

    হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সন্দীপ সাধুখাঁ বিজেপি কর্মীদের নিয়ে মগরা ভিডিও অফিসে কর্মচারীদের লাড্ডু বিলি করেন। কর্মীদের আশ্বস্ত করে তিনি জানান, নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করছে। সপ্তম পে কমিশন গঠন হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। সেই খুশিতে লাড্ডু বিলি করা হয়।

    কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৮ শতাংশ কম মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘদিন এই নিয়ে আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। বিডিও অফিসের কর্মীরা জানান, এই পে কমিশন আমাদের পাওনা ছিল। নতুন রাজ্য সরকার সেটা বুঝেছে এবং পে কমিশন দিয়েছে। আমাদের বলতে হয়নি। আগের সরকার এটা নিয়ে ভাবেনি। আমরা কাজ করবো, তার বিনিময়ে সরকারি বেতন নেব।

    সন্দীপ সাধুখাঁ বলেন, “মগরা ভিডিও অফিস আমাদের কাছাকাছির মধ্যে সবথেকে বেশি সরকারি কর্মীরা এখানে কাজ করেন। বিজেপি সরকার মানে ঠিকঠাক কাজ, ঠিকঠাক পরিষেবা।”
  • Link to this news (আজকাল)