• মেসি কাণ্ডে এফআইআর দায়ের শতদ্রু দত্তর
    আজকাল | ১৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস সহ একাধিক ব্যক্তির নামে এফআইআর দায়ের বিধান নগর দক্ষিণ থানায়। সোমবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করলেন শতদ্রু দত্ত।

    জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন শতদ্রু দত্ত। তাঁর অভিযোগ, মেসি আসার পর যুবভারতীর ভিতর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা অরূপ বিশ্বাসের জন্যই হয়েছিল।

    বিধান নগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, শতদ্রু দত্তের অভিযোগ পেয়েছে পুলিশ। এফআইআর গ্রহণ করা হবে। প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, শতদ্রু দত্ত যে অভিযোগ করেছেন সেই অভিযোগপত্র উচ্চপদস্থ আধিকারিকদের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)