• ‘মেধা যেন রাজ্যেই থাকে’ কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা সভায় বার্তা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৬
  • পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের রাজ্যেই থেকে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের তরফে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, সিবিএসই ও আইসিএসই পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

    সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই। বিশ্বের নানা প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলার পড়ুয়ারা নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাই সেই মেধা বাংলাতেই কাজে লাগুক।’

    রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মঞ্চ থেকে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের উদাহরণ টেনে পড়ুয়াদের প্রকৃত শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শিক্ষার কোনও বিকল্প নেই এবং সরকার তাঁদের পাশে রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)