• ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা সুপ্রিম কোর্টে গ্রহণ সব পক্ষের জবাব তলব, শুনানি আগস্টে
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৬
  • পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে ৩২ হাজার শিক্ষকের নিয়োগ ঘিরে চলা মামলা এবার দেশের শীর্ষ আদালতে পৌঁছল। সোমবার এই সংক্রান্ত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। 

    এই রায়ের বিরুদ্ধে বঞ্চিত প্রার্থী তথা মূল মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর আগে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল, ৩২ হাজার নিযুক্তের সকলেই যে দুর্নীতিতে যুক্ত তা তদন্তে প্রমাণ হয়নি।

    কয়েকজন অযোগ্যের জন্য সকলের চাকরি কেড়ে নেওয়া উচিত নয়।

    বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় নোটিস জারি করেছে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে পরবর্তী শুনানি হতে পারে। তবে এই পর্যায়ে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়ায় আপাতত চাকরিতে বহাল থাকছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।  

    সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন। তাঁর পর্যবেক্ষণ, ‘যাঁরা আমাদের শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তাঁদের সেই উপযুক্ত যোগ্যতা এবং সঠিক প্রশিক্ষণ আছে কিনা, তা সবার আগে নিশ্চিত করতে হবে। সেটা জানতে চাই আমরা৷’  শিক্ষকতার মতো পবিত্র পেশায় নিযুক্ত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারী প্রশিক্ষণ নিয়ে কোনও রকম আপস করা চলে না বলেই মনে করে শীর্ষ আদালত। আপাপত এই পর্যায়ে তিনি কোনওরকম অন্তবর্তী নির্দেশ বা অন্তবর্তী স্থগিতাদেশ দিচ্ছেন না। ফলে যারা এই মুহূর্তে যাঁরা চাকরিতে যে অবস্থায় বহাল আছেন, তেমনি থাকবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)