অঙ্কিতা ভাল অভিনেত্রী, আজ খুবই খারাপ অভিনয় করেছে, বিশ্বাসযোগ্য মনে হয়নি: বিস্ফোরক দেবালয় ভট্টাচার্য
আজকাল | ১৮ মে ২০২৬
অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী হ্বনস্থার অভিযোগ করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে৷ অভিনেত্রীর অভিযোগ, দেবালয় ভট্টাচার্য সাকসেস পার্টিতে জোর করে অভিনেত্রীকে চুম্বন করেন৷ আইনি নোটিশ পাঠিয়েছেন দেবালয় ভট্টাচার্যকে৷ এই বিষয় দেবালয় ভট্টাচার্যের বক্তব্য জানতে চাওয়া হলে দেবালয় বলেন এমন কিছু ঘটেনি৷ পার্টিতে সকলেই ছিল৷
সমাজমাধ্যমের পোস্ট ডিলিট করা প্রসঙ্গে দেবালয় বলেন, আমি ফেসবুকে নিয়মিত থাকি না৷ সেদিন একটা পোস্ট করেছিলাম৷ পোস্টের পরিপ্রেক্ষিতে আমাকে একজন বলে, দেবালয়দা তুমি যা লিখেছ সেগুলো লিখো না, মানুষ তোমাকে ভুল বুঝবে৷ তোমার রসিকতা কেউ বুঝবে না। আমি সকালে ঘুম থেকে উঠে পোস্ট ডিলিট করে তাকে জানাই ডিলিট করে দিয়েছি৷ এই প্রমাণ আছে আমার কাছে৷ এরপর আমার কাছে একটা পোস্ট আসে৷ সেখানেই আমি কমেন্টটা দেখি এবং আমি অবাক যে আমার চরিত্র নিয়ে বিশ্লেষণ করেছেন অঙ্কিতা চক্রবর্তী। যাঁর সঙ্গে আমি শেষ ৫-৬ বছর কাজ করিনি। সেখানে একজন নাবালককে নিয়েও কথা বলা হয়৷ এবার আমি যেহেতু পোস্ট আগেই ডিলিট করে দিয়েছি আমার কিছু করার নেই৷ আর সমাজমাধ্যম দুইয়ে দুইয়ে চার করেন৷ নিশ্চয় দেবালয় দোষী৷ মিডিয়া ট্রায়াল হয়ে গেল। আমি কিন্তু কোনও কথা বলিনি৷ আজ অঙ্কিতার প্রেস কনফারেন্স শুনেছি৷ ও অনেক ভাল অভিনেত্রী৷ খুবই খারাপ অভিনয় করেছে৷ একদমই বিশ্বাসযোগ্য মনে হয়নি৷ ও যা বলছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ অভিযোগ৷ এগুলো সোশ্যাল মিডিয়ায় না বলে আমি হলে আইনি পদক্ষেপ করতাম৷ উনি আমাকে নানা হুমকি নানা অভিযোগ করেছেন৷ জানি ওঁর উপর চাপ এসেছে তাই এই প্রেস কনফারেন্স ডেকে আইনি নোটিশের কথা বলা৷ এই নোটিশ এখনও আমার কাছে আসেনি৷ কিন্তু যেভাবে আমার সম্মানহানি করা হয়েছে তার জন্য আমি আইনি পদক্ষেপ করব৷ দোষী প্রমাণিত হলে আমি মেনে নেব৷ "
অঙ্কিতা বলেছেন এই ঘটনায় দেবালয় ভট্টাচার্য ক্ষমা চান নি৷ দেবালয় ভট্টাচার্যের অভিযোগ অডিশনে অঙ্কিতাকে না বলা হয়েছিল৷ কিছু আপত্তিকর মেসেজের প্রসঙ্গ উঠে আসে দেবালয়ের বক্তব্যে৷ যেখানে তিনি বলছেন, "আমার মাথায় নাকি অনেকের হাত, আমি নাকি অঙ্কিতার চরিত্র নিয়ে কথা বলেছি৷ এই মেসেজ আমি কোর্টে দেখতে চাইব৷ আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আমি একজন পুরুষ৷ আমাকে টার্গেট করা সহজ। সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়িয়ে যায় খবর হয়, মানুষ দুঃখিত না হয়ে আনন্দিত হয়৷ গ্যাস ৩০০০ টাকা তাই নিয়ে মাথাব্যথা নেই৷"
প্রসঙ্গত, দেবালয় বলেন অঙ্কিতা খুব ভাল অভিনেত্রী। আমরা ওঁর সঙ্গে কাজ করতে চেয়েছি কিন্তু সবসময় তো হয়ে ওঠে না৷ সবকিছু তো আমার হাতে নেই৷ আমি অত বড় পরিচালক নই যে আমি বলব একে নেব, ওকেই নেব৷ আমাকে সেল করতে হয়। আমি সজেশন দিতে পারি এর বেশি কিছু না। আমি আইনি পদক্ষেপ করব৷ আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে৷ "