• গাছে গাছে লিচুর ছড়াছড়ি, ভাল ফলনে খুশি জেলার কৃষকরা
    News18 বাংলা | ১৮ মে ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় লিচু চাষে সফলতা এনে দিয়েছে বারইপুর জয়নগর দক্ষিণ বারাসার বিস্তীর্ণ এলাকায়। মূলত প্রাকৃতিকভাবে লবণাক্ত মাটির জন্য সুন্দরবন অঞ্চল ফল চাষের জন্য খুব একটা উপযুক্ত নয় বলেই ধারণা ছিল বহুদিন। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছেন এলাকার কিছু উদ্যমী কৃষক। তারা প্রমাণ করে দিয়েছেন উপযুক্ত যত্ন, সঠিক বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে এই প্রতিকূল মাটিতেও ফল চাষ সম্ভব।

    বিশেষ করে লিচুর মতো বিদেশি ফল এখানে সফলভাবে চাষ হচ্ছে। লিচু গাছ ঘিরে কৌতূহল ও আনন্দে মেতে উঠেছেন স্থানীয় মানুষ। বারুইপুর থেকে জয়নগর এলাকার রাস্তার দুই ধারে থোকা থোকা , গাছে গাছে ঝুলে থাকা লিচু দেখে যেন মনে হয় বিদেশে নয়, বরং দক্ষিণ ২৪ পরগনাই হয়ে উঠেছে ফলের এক নতুন উপত্যকা। তবে সমস্যা একটাই সুন্দরবনের প্রতি বছর কখনও ঘূর্ণিঝড়, কখনও অতিবৃষ্টি, আবার কখনও কীটপতঙ্গের আক্রমণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা।

    অনেক সময় বাগানে কুইন্টাল কুইন্টাল লিচু পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে চাষিরা আর্থিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন। তবে এই জেলাতে বর্তমানে প্রচুর পরিমাণে লিচু চাষ হচ্ছে এবং সহজেই বাজারে পাওয়া যাচ্ছে। এর ফলে কৃষকদের আয় যেমন বাড়ছে, তেমনি ফলপ্রেমী মানুষরাও পাচ্ছেন নতুন স্বাদ। আর এই লিচু শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয় চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে এমনকি কলকাতা-সহ কলকাতার বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)