• 'ভাইপো' অভিষেক, সোনা পাপ্পু, জাভেদ খানের কত সম্পদ? শুভেন্দুর অ্যাকশন শুরু
    আজ তক | ১৯ মে ২০২৬
  • ভবানীপুর থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় সহ তৃণমূলের ৪ নেতার নামে বিস্ফোরক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই এক এক করে খোলা হচ্ছে দুর্নীতির ফাইল। সোমবার ভবানীপুরের মঞ্চ থেকে বেছে বেছে ৪ জনের নাম করে সম্পত্তির খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী।

    ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন,  "৪ জনের নাম বলব, তারা কীভাবে বাংলাকে লুঠ করেছে আপনাদের জানা নেই।" এরপরেই বেলেঘাটার রাজু নস্কর, কসবার সোনা পাপ্পু, অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও জাভেদ খানের ছেলের নাম করেন শুভেন্দু।

    তিনি বলেন, বেলেঘাটার রাজু নস্করের নামে ১৮ টা সম্পত্তি রয়েছে, কসবার সোনা পাপ্পুর নামে ২৪ টা সম্পত্তি রয়েছে, 'ভাইপো' অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কোম্পানি লিপ‌্স অ্যান্ড বাউন্ডস-এর ১৪টা , নিজের নামে ৪টা, অভিষেকের বাবার নামে ৬টা সম্পত্তি। মোট ২৪ টা সম্পত্তি রয়েছে। অন্যদিকে, জাভেদ খানের ছেলের নামে ৯০ টা সম্পত্তি রয়েছে। 

    মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতা পুরসভার ফাইল খোলা হচ্ছে। কীভাবে এরা বাংলাকে লুটেছে, আপনারা ভাবতেই পারবেন না। আমরা আজ ক্যাবিনেটে কমিটি গঠন করে দিয়েছি। যে কমিটি এই লুটেরাদের খবর নেবে। ছেড়ে কথা বলার লোক নই আমরা।" 

    এই ব্যক্তিদের সম্পত্তির উৎস নিয়েও তদন্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন,  'যেভাবে শান্তনু, সুজিত ভিতরে ঢুকে গিয়েছে। আগামী দিনে আইন মেনে বাকিদেরও হাজতবাস করাবে BJP সরকার।'

    উল্লেখ্য, এর আগে শনিবারও সম্পত্তি নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টি লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডস...২৪টি প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস।"

      
  • Link to this news (আজ তক)