• প্রভাকরনকে শ্রদ্ধা জানালেন বিজয়
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • চেন্নাই: তামিল জঙ্গিগোষ্ঠী এলটিটিই-র প্রতিষ্ঠাতা প্রভাকরনকে মৃত্যুদিনে শ্রদ্ধা জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রভাকরন। দীর্ঘ গৃহযুদ্ধের পর ২০০৯ সালের ১৮ মে শ্রীলঙ্কার মুল্লিভাইক্কালে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এলটিটিই প্রধানের। তারপর থেকে ভারতীয় তামিলদের একাংশ এই দিনটি ‘মুল্লিভাইক্কাল দিবস’ বা ‘তামিল গণহত্যা দিবস’ হিসাবে পালন করে। এদিন বিজয় এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমরা মুল্লিভাইক্কালের স্মৃতি হৃদয়ে ধারণ করে রাখব। সাগরের ওপারে বসবাসরত তামিল স্বজনদের পাশে থাকব!’ বর্তমানে বিজয়ের দল টিভিকের জোটসঙ্গী কংগ্রেস। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিন বিজয়ের পাশেই ছিলেন রাজীব-পুত্র রাহুল গান্ধী! ফলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে, তামিলনাড়ু নির্বাচনের আগেও প্রভাকরনের প্রশংসা করেছিলেন বিজয়।
  • Link to this news (বর্তমান)