• দোকান ভেঙে চুরি গেল দামি সিগারেটের স্টক, রাতের অন্ধকারে চলল 'অপারেশন'
    News18 বাংলা | ১৯ মে ২০২৬


  • স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দোকানের মালিক রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর সকালে তিনি যখন পুনরায় দোকান খুলতে আসেন, তখন দূর থেকেই দেখতে পান দোকানের দরজার তালাটি ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে খতিয়ে দেখতেই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়।

    তবে কোনও কারণে শেষ পর্যন্ত সেই দোকান দুটিতে তারা ঢুকতে পারেনি। অন্যদিকে এই খবর চাউর হতেই ট্রাঙ্ক রোড এলাকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যস্ততম ট্রাঙ্ক রোড এলাকায় এভাবে একের পর এক দোকানে চুরি এবং চুরির চেষ্টার ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
  • Link to this news (News18 বাংলা)