বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: চাবাগানের নালায় মৃতদেহ! পা ও মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! বাগডোগরার হাঁসখোয়ার বন্দীজোতের এক বেসরকারি চাবাগানের নালায় এই মৃতদেহ দেখা যায়। সকালে ৩জন নালায় মাশরুম তুলতে গিয়ে মৃতদেহ দেখে। পরে বাগান মালিক ঘটনাস্থলে পৌঁছালে বাগডোগরা পুলিশকে খবর দেওয়া হয়।
খুন করেই কি চাবাগানের নালায় ফেলা হয়েছে! বাড়ছে রহস্য! তদন্তে পুলিশ। স্থানীয়রা জানান, মৃতদেহের মাথা ও পা নেই! পাশাপাশি ৫-৬ দিন ধরে মৃতদেহ পড়ে থাকায় পচনশীল অবস্থায় রয়েছে মৃতদেহ! ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। চাবাগানে চিতাবাঘের আনাগোনা থাকায় বনকর্মীরাও ঘটনাস্থলে রয়েছে। খুন করেই কি ফেলা হয়েছে এই মৃতদেহ? উঠছে প্রশ্ন।
পরিবারের অভিযোগ, গত ২ মে বিকেলে বাড়িতে একাই ছিল। সেই সময় প্রতিবেশী পূর্ণিমা মণ্ডল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘাস মারা বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয় বলে অভিযোগ পরিবারের। মৃতার দাদা রাম মণ্ডল বলেন, “বাড়িতে বড় কেউ ছিল না। সেই সুযোগে বোনকে ডেকে নিয়ে গিয়ে বিষ মেশানো কোল্ড ড্রিংস খাওয়ানো হয়। পরে বাড়ি ফিরে দেখি বোন অসুস্থ হয়ে বমি করছে। দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। কেন এমন ঘটনা ঘটানো হল, তা বুঝতে পারছি না।”