• গ্রীষ্মের বিকেলে জমজমাট মাইথন, তবুও পর্যটন ব্যবসায় বড়সড় ধাক্কা! কারণ জানলে জমকে যাবেন
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • আসানসোল, পশ্চিম বর্ধমান: গত কয়েক দিনের চড়চড় করে বাড়তে থাকা পারদ এবং গুমোট গরমে যখন নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই খানিক স্বস্তি পেতে বিকেলের মাইথনে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। যত রোদ চড়ছে, ততই বিকেলের দিকে দামোদরের পাড়ে মনোরম পরিবেশে বাড়ছে ভিড়। ঠান্ডা হওয়ায় অলস বিকেল উপভোগ করছেন সকলে।

    কিন্তু মাইথনের মতো পর্যটকস্থলে এই ভিড় বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় মানুষজনের। যেমন আসানসোল এবং সংলগ্ন এলাকার মানুষ যাচ্ছেন ঘুরতে, তেমন ঝাড়খণ্ডের মাইথন সংলগ্ন এলাকার মানুষজন সেখানে ঘুরতে আসছেন। তবে স্থানীয় মানুষের এই ভিড় সত্ত্বেও সামগ্রিক পর্যটন ব্যবসায় বড়সড় খামতি দেখা দিয়েছে।

    গরমের তীব্রতা অতিরিক্ত হওয়ায় দূর-দূরান্তের পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে। এই চড়া গরমে পর্যটকরা রয়েছেন ঠান্ডার খোঁজে। ফলে বেশিরভাগ পর্যটক এখন পাড়ি দিচ্ছেন পাহাড় অথবা সমুদ্রের দিকে। যে কারণে দূরের পর্যটকরা মাইথনে এসে রাত কাটানোর বা দীর্ঘ ভ্রমণের ঝুঁকি নিতে চাইছেন না।
  • Link to this news (News18 বাংলা)