• সল্টলেকের গেস্ট হাউসে তরুণীর রহস্যমৃত্যু, আম গাছ থেকে পড়ে যাওয়ার দাবি ঘিরে ধোঁয়াশা
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মহিলার রহস্যজনক মৃত্যু! পরিবারের দাবি খুন করা হয়েছে। মৃতের নাম নার্গিস, বয়স ১৯ বছর। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ওয়ান বিসি ব্লকে গেস্ট হাউসে এসেছিলেন ২ মহিলা এবং দুই যুবক। ঘটনাচক্রে সেই সময় আম পাড়তে গাছে উঠে, পড়ে গিয়ে মহিলার মৃত্যু হয় বলে দাবি, এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    চিড়িয়ামোড়ে লকগেট এলাকার বাসিন্দা মহিলা তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে অ্যাপ ক্যাব করে বিসি ব্লকের এক গেস্ট হাউসে আসেন। সেখানেই একটি গাছে আম পাড়তে ওঠে, সেই সময় আম গাছ থেকে পড়ে মৃত্যু হয় বলে অভিযোগ। ওই মহিলাকে উদ্ধার করে তাঁদের বন্ধুবান্ধবরা তাঁকে নিয়ে যায় সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
  • Link to this news (News18 বাংলা)