• পাঠ্যবইয়ের অভাব দমাতে পারেনি মেধা, ভাষার বাধা জয় করে স্কুলে প্রথম ঝাড়গ্রামের রাধিকা
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • ঝাড়গ্রাম: হিন্দি মাধ্যমের ছাত্রী হয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা যেন এক কঠিন লড়াই হয়ে উঠেছিল রাধিকার কাছে। পাঠ্যবইয়ের অভাব, ভাষাগত সমস্যা – সব বাধা জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেল ঝাড়গ্রাম নেতাজি আদর্শ বিদ্যালয়ের ছাত্রী রাধিকা মিস্ত্রি। উচ্চমাধ্যমিকে ৪৫৬ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সে।

    ঝাড়গ্রাম নেতাজি আদর্শ বিদ্যালয়ে বাংলা ও হিন্দি – দুই মাধ্যমেই পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলার পাশাপাশি হিন্দি মাধ্যমেরও শিক্ষক-শিক্ষিকা আছেন। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে হিন্দি ভাষার শিক্ষক থাকলেও অন্যান্য বিষয় পড়ানো হয় বাংলা মাধ্যমে। মাধ্যমিকে ভাল ফল করার পর রাধিকা হিন্দি মাধ্যমে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। তাও একা। আর এরপরই শুরু হয় আসল লড়াই।

    উচ্চমাধ্যমিকে রাধিকার প্রাপ্ত নম্বরগুলো হল, হিন্দিতে ৯২, ইংরেজিতে ৯৬, বায়োলজিতে ৯৩, কেমেস্ট্রিতে ৯২, ফিজিক্সে ৮৩ এবং অঙ্কে ৬৮ পেয়েছে। তার পছন্দের বিষয় বায়োলজি। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে।
  • Link to this news (News18 বাংলা)