• থোকা থোকা আঙুরে ভরেছে বাগান! বাজারেও মিলছে চড়া দাম, আয়ের দিশা
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • দক্ষিণ দিনাজপুর: একসময় আঙুর চাষ মানেই মনে করা হত মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বাগান। কিন্তু এখন বদলাচ্ছে সেই ধারণা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে মিষ্টি আঙুর চাষ। আর তাতেই মিলছে সাফল্য। অল্প জমিতে আধুনিক পদ্ধতিতে আঙুর চাষ করে অনেক কৃষকই বাড়তি আয়ের মুখ দেখছেন।

    কয়েক শতক জমিতে আঙুর চাষ করে তাক লাগাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের এক যুবক। তাঁর গাছভর্তি থোকা, থোকা আঙুর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। কেউ কেউ নিজের বাগানে আঙুর ফলানোর জন্য তাঁর কাছ থেকে পরামর্শও নিচ্ছেন। একটি গাছেই প্রায় একশো থোকা আঙুর ফলিয়েছেন ওই ব্যক্তি। বাজারে চড়া দামে বিক্রিও হচ্ছে সেই আঙুর।
  • Link to this news (News18 বাংলা)