• জমি লাগবে না, বস্তাতেই করতে পারেন লঙ্কা ও আদা চাষ! সঠিক পদ্ধতি জানলেই কেল্লাফতে
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • কোচবিহারঃ বাঙালির হেঁশেলে আদা ও রসুনের কদর ব্যাপক। সেই কারণে বছরভর এই দুই সবজির চাহিদা দেখা যায়। এবার এক বিশেষ পদ্ধতিতে আদা ও রসুন চাষ করে তাক লাগিয়েছেন কোচবিহারের এক চাষি।

    গতানুগতিক পদ্ধতি ছেড়ে বস্তার মধ্যে আদা ও রসুন ফলিয়ে তাক লাগান তিনি। মহম্মদ আলি মিয়াঁ নামে এই কৃষকের দাবি, এইভাবে চাষ করলে অনেকটা সুবিধা মেলে। এতে গাছের গোড়ায় আগাছা কম হয়। কম সার এবং কম আগাছানাশক প্রয়োগ করতে হয়। তবে গাছের গুণগত মান ভাল হয়।

    এই কৃষক জানান, বস্তায় আদা ও রসুন চাষ করতে হলে প্রথমে সার এবং মাটি মিশিয়ে নিয়ে তা বস্তায় ভরা হয়। এরপর লঙ্কার বীজ থেকে তৈরি করা চারা অতি সাবধানে বস্তায় লাগাতে হয়। আদার ক্ষেত্রেও অবলম্বন করতে হয় একই পদ্ধতি। এই পদ্ধতিতে আদা ও রসুন চাষ করলে জমির পরিচর্যার ক্ষেত্রে বাড়তি সময় দিতে হয় না। সেই সঙ্গেই গাছের পরিচর্যাও কম করতে হয়। কিন্তু গাছের মান এবং ফলন ভাল হয় বলে দাবি তাঁর।

    বহু কৃষি বিশেষজ্ঞ ব্যক্তিদের মতে, এই অভিনব কায়দায় চাষ করলে আগাছা যেমন কম হয়, তেমনই জমিতে জল আটকে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। খুব বেশি পরিমাণে সারও দিতে হয় না। ফলে এই পদ্ধতি বেশ লাভজনক বলে মনে করেন অনেকে।

    আদা ও রসুন এমন দুই সবজি যার চাহিদা বাজারে প্রায় সারা বছরই থাকে। ফলে অন্যান্য কৃষকরাও চাইলে কোচবিহারের এই কৃষকের দেখানো পথে হেঁটে বস্তায় এগুলি চাষ করে উপার্জন করতে পারেন।
  • Link to this news (News18 বাংলা)