আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাটে পালাবদলের পর আরও এক কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। এবার পাহাড়ের তিনটি ও দক্ষিণ দিনাজপুরের একটি পুরসভায় আগের প্রশাসকদের সরিয়ে দেওয়া হল। বদলে মহকুমা শাসকদের, সংশ্লিষ্ট চার পুরসভার প্রশাসক করা হয়েছে।
ইতিমধ্যেই প্রশাসক বদল নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
এই সেই নির্দেশিকা অনুযায়ী দার্জিলিং জেলার দুই পুরসভা কার্সিয়াং এবং মিরিকের প্রশাসক বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় মহকুমা শাসকদের পুরসভার প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়। কালিম্পং পুরসভার প্রশাক করা হয় স্থানীয় মহকুমা শাসককে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার প্রশাসক করা হয় গঙ্গারামপুরের মহকুমা শাসককে।
সরকার জানিয়েছে, পুরসভাগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওযার পরও আগের বোর্ডের মাথাদেরই প্রশাসক হিসাবে রেখে দেওয়া হয়েছিল। এই চার পুরসভায় ঘুরপথে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস।ফলে ওই প্রশাক বোর্ড দিয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, এখন থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত মহকুমা শাসকেরাই এই পুরসভাগুলি পরিচালনার দায়িত্বে থাকবেন।