• মিটবে বেলডাঙার দীর্ঘদিনের যানজট যন্ত্রণা, দ্রুত গতিতে পৌঁছন যাবে উত্তরবঙ্গ! শপথ নিয়েই অ্যাকশন মুডে বেলডাঙার বিধায়ক
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • +
    বিধায়ক ভরত কুমার ঝাওর

    মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বেলডাঙায় মিটবে এবার যানজট! অ্যাকশন মুডে বিধায়ক। এবার জাতীয় সড়কের কাজ শেষ হলেই সহজেই পৌঁছন যাবে উত্তরবঙ্গ। আর পোহাতে হবে না বেলডাঙার যানজটে। বেলডাঙা বিধানসভার ভোটের আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বেলডাঙার দীর্ঘদিনের পাঁচরাহার মোড় ও বড়ুয়া মোড়ে যানজট নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেবেন। এবার শপথের পড়েই জেলায় ফিরে এবার অ্যাকশন মুডে বেলডাঙ্গার নতুন বিধায়ক ভরত কুমার ঝাওর।

    বিধানসভার শপথগ্রহণ শেষ হতে না হতেই মাঠে নেমে পড়লেন বেলডাঙ্গার নবনির্বাচিত বিধায়ক ভরত ঝাওর। সরাসরি পৌঁছে গেলেন জনতার সমস্যায়।

    বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে জাতীয় সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে চলছে অত্যন্ত ধীর গতিতে। পাশাপাশি সার্ভিস রোডের বেহাল দশায় প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। এই পরিস্থিতি সরেজমিনে দেখতে স্বয়ং বিধায়ক ভরত ঝাওর পরিদর্শন করলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানির ডিরেক্টর ও ইঞ্জিনিয়াররা।
  • Link to this news (News18 বাংলা)