• জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ! বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • মালদহ, জিএম মোমিন: মালদহে ফের কাটগড়ায় সিভিক ভলান্টিয়ার। জায়গা দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকায়। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    অভিযোগ, চন্ডিপুর এলাকার এক সত্তরোর্ধ্ব বৃদ্ধা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে রাস্তার ধারে পিডব্লিউডির একটি জমিতে ছোট ঘর তৈরি করে বসবাস করছেন। সম্প্রতি ওই এলাকার সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে কয়েকজন ওই জায়গা দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ পরিবারের। বৃদ্ধার দাবি, তাঁকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করা হয়।
  • Link to this news (News18 বাংলা)