• বাড়ির অদূরে যুবকের দেহ উদ্ধার, শরীর জুড়ে ধারালো অস্ত্রের কোপ, ভয়ঙ্কর কাণ্ড হাওড়ায়
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • হাওড়া, রাকেশ মাইতি: বাড়ির কিছুটা দূরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। ভয়ঙ্কর ঘটনা হাওড়া জেলার বাঁকড়ায়। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    যুবকের ঘাড়ে ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপে রয়েছে বলে দাবি স্থানীয়দের। সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। এরপর যুবকের বাড়ির সামনে থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ঘটল এমন অঘটন? এই ঘটনায় কারা যুক্ত এখনও জানা যায়নি।
  • Link to this news (News18 বাংলা)