• শিলিগুড়ির দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান! বার্ধমান রোড ফ্লাইওভারে ট্রায়াল রান সফল
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • +
    News18

    শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার। উদ্বোধনের আগেই ফ্লাইওভারের কার্যকারিতা, যান চলাচলের সক্ষমতা ও ট্রাফিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ট্রায়াল রান সম্পন্ন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। এই পদক্ষেপকে ঘিরে শহরবাসীর মধ্যেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

    পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নির্দেশে এদিন ফ্লাইওভার পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, ট্রাফিক বিভাগের আধিকারিক এবং গণপূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। পরিদর্শনের সময় কোথায় ট্রাফিক সিগন্যাল বসানো হবে, কোথায় বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করা যেতে পারে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এ বিষয়ে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ জানান, ফ্লাইওভারটি বিস্তারিতভাবে পরিদর্শন করা হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নিয়ে দ্রুত ফ্লাইওভারটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।

    আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে খবর, ওই দিনই তাঁর হাত ধরে এই বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। যদিও এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, পূর্ববর্তী সরকারের আমলেই এই ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়েছিল।
  • Link to this news (News18 বাংলা)