দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: সুন্দরবন মূলত কৃষিপ্রধান অঞ্চল। বিভিন্ন চাষবাসের উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করেন এলাকাবাসী। তবে এবার প্রচন্ড তাবদাহের মধ্যে বিপাকে পড়েছেন সুন্দরবনের ধান চাষিরা।
এই সময় বোরো ধান ঘরে তোলার মরশুম চলছে। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে মাঠমুখী হতে পারছে না কৃষকরা। তাপপ্রবাহের মধ্যে মাঠে ধান কাটতে গেলে হিট স্ট্রোক হতে পারে এমন শঙ্কা থেকে কৃষকদেরকে সূর্য ওঠার আগে ও সূর্য ডোবার পর বিকেল ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা।