• সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে চূড়ান্ত তৎপরতা, ঘোজাডাঙ্গায় প্রশাসনের হাইভোল্টেজ বৈঠক
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • +
    ঘোজাডাঙ্গায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠক

    বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি হস্তান্তর, ঘোজাডাঙ্গায় প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক। সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক। সীমান্ত সুরক্ষা ও জমি হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

    রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সীমান্ত লাগোয়া এলাকায় প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ ও হস্তান্তর প্রক্রিয়া নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া, বসিরহাটের মহকুমা শাসক জসলিন কাউর এবং বসিরহাট জেলা পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল।

    এছাড়াও সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ও বসিরহাট মহকুমা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দেন স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ এলাকার প্রশাসনিক প্রতিনিধিরাও। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একাধিক আধিকারিক উপস্থিত থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
  • Link to this news (News18 বাংলা)