• সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ট্রেন চলাচল বন্ধ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত
    এই সময় | ১৯ মে ২০২৬
  • সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা। ট্রেন চলাচল বন্ধ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। আপাতত ভাঙা পথে চলছে মেট্রো। 

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে পরিষেবা ব্যাহত। বিদ্যুৎসংযোগ বন্ধ করে সেই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হয়। সেই কারণেই সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তরকুমার বা টালিগঞ্জ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।

    সোমবারও এক যুবক আত্মহত্যার চেষ্টা করায় ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বিকেল ৪.১০ মিনিট নাগাদ যাত্রী রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন। এর পর সঙ্গে সঙ্গেই পাওয়ার ব্লক অফ করে দেওয়া হয়।

    সপ্তাহের শুরুর দিন, সোমবার সকালেও মেট্রো পরিষেবা নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোও সামান্য দেরিতে চলছে অভিযোগ ছিল। মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামে মেট্রোর রেক ঘোরানোয় সামান্য বিলম্ব হওয়ায় কিঞ্চিৎ সমস্যা হয়। তবে অফিস টাইমে মেট্রো সামান্য দেরিতে চলার কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে।

  • Link to this news (এই সময়)