• পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে ফের ইডির তলব
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের তলব করল ইডি। আগামী ২৫ মে তাকে তলব করল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার  তলব করা হয় তৃণমূল নেতাকে। তবে বারেবারেই তলব এড়িয়েছেন তিনি। শেষ তলবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন। তবে চারদিন আগে ইডির কাছে হাজিরা দেন তিনি।

    এর  আগে, ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁকে গ্রেপ্তার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেপ্তার হয়েছে সুজিতকে। ইডি সূত্রে খবর, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

    এর আগে একই মামলায় কোর্টের নির্দেশে ১ মে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। প্রায় ৯ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ইডি দপ্তর থেকে বেরিয়ে সুজিত দাবি করেছিলেন, যেই মামলায় ইডি তাঁকে ডেকেছে, সেই মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করে দিয়েছে। সেই চার্জশিটে তাঁর নাম নেই। সুজিতের বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করে ইডি। 

    অন্যদিকে সোনা পাপ্পুর ২৮ মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। এক সময়ে তাঁর দাপটে তটস্থ ছিল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। জমি প্রতারণা, তোলাবাজির মামলায় শেষপর্যন্ত সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে সোনা পাপ্পুকে। মঙ্গলবার ইডি আধিকারিকরা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করেন। সেই সময় আদালত চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। এরপরই তার ইডি হেপাজতের নির্দেশ দেয় আদলত।
  • Link to this news (আজকাল)