অন্নপূর্ণা ভাণ্ডারের নোটিফিকেশন জারি করল রাজ্য সরকার
আজকাল | ২০ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য সুখবর। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের নোটিফিকেশন জারি করা হল। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়। একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্যের নারী ও শিশুকল্যা ণ দপ্তর।
রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থ সামাজিক উন্নয়ণের লক্ষেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী ১ জুন থেকে মাসে তিন হাজার টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যঅমে পৌঁছে যাবে। আগেই রাজ্য জানিয়েছিল, নয়া এসআইআর তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা যেমন এই টাকা পাবেন, একই সঙ্গে যারা সিএএ এবং ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও এই যোজনার সুবিধা পাবেন।
রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে হলে মিলবে না এই অন্নপূর্ণা যোজনার টাকা। শুধু তা-ই নয়, যাঁরা আয়কর দেন তাঁরাও এই যোজনার আওতায় পড়বেন না। অন্যদিকে, রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তাঁরাই এই যোজনার সুবিধা পাবেন।
সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন, পুরনোদের স্টেটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেই মতো কথা রাখল রাজ্যের প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পোর্টাল। নতুন করে আবেদনপত্রগুলি সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন। যাচাইকরণের পর গ্রামীণ ক্ষেত্রে বিডিও এবং এসডিও-রা জেলাশাসকের কাছে তা পাঠাবেন। কলকাতা পুরসভার ক্ষেত্রে সেখানকার আধিকারিকরা বিষয়টি দেখবেন। সবকিছুর পর পোর্টালে এই তালিকা তোলা হবে।