• শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক হত্যা মামলায় CBI-এর জালে আরও এক, গ্রেফতারি বেড়ে ৫
    আজ তক | ২০ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে আরও একজন গ্রেফতার। তাকে উত্তরপ্রদেশের বারণসী থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৫। 

    এই হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থা CBI সূত্রে খবর,ধৃতের নাম বিনয় রায়। বারাণসী থেকে তাকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সে জড়িত ছিল। 

    জানা যায়, বিনয় উত্তরপ্রদেশের গাজিপুর জেলার বাসিন্দা। তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গে নিয়ে রওনা দিয়েছে সিবিআই। 

    এর আগে মায়াঙ্ক মিশ্র, রাজ সিং, ভিকি মৌর্য এবং রাজকুমারকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিনয়ের খোঁজ জানতে পারা যায়। তদন্তকারীদের অনুমান, চন্দ্রনাথকে খুনের নেপথ্যে ছয় থেকে সাতজন জড়িত। সম্প্রতি গ্রেফতার হওয়া বিনয়ের এই ঘটনায় ঠিক কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে। 

    রাজ্যের রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন চন্দ্রনাথ রথ। তবে শুভেন্দু মুখ্যমন্ত্রী পদে বসার আগেই চন্দ্রনাথকে পরিকল্পিতভাবে প্রকাশ্যে খুন করা হয়। একের পর এক বুলেছে তাঁর শরীর ঝাঁঝরা কয়ে দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনা জাতীয়স্তরে ব্যাপক আলোড়ন ফেলে দেয়। 

    ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। তবে কেন বা কী কারণে খুন করা হয় চন্দ্রনাথকে সেই সংক্রান্ত কোনও তথ্য সামনে আনেনি পুলিশ। 

    তবে সূত্রের খবর, গ্রেফতার হওয়া ভিকি মৌর্য এবং মায়াঙ্ক মিশ্রর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। আর তাদের লুকিয়ে থাকতে সাহায্যকারী বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও প্রায় দশটি মামলা নথিভুক্ত আছে। অন্য দিকে, গ্রেফতার হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিংও অপরাধ জগতের সঙ্গে যুক্ত বলে খবর। 
  • Link to this news (আজ তক)