• আচমকা কালবৈশাখীর তাণ্ডব! বিদ্যুতের খুঁটি-গাছ ভেঙে লণ্ডভণ্ড নদিয়ার একাংশ, ছাদহারা বহু পরিবার
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • +
    কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড

    চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথ: ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড নদিয়ার একাধিক এলাকা। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। নদিয়ার কল্যাণী ও চাকদহ বিধানসভার বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগেরদিন বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় চাদুরিয়া এক অঞ্চল, মলিচা, মনসাপোতা, মালোপাড়া-সহ একাধিক গ্রাম। ঝড়ের দাপটে বহু বাড়িঘরের চাল উড়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য গাছপালা। কাঁচা ও টিনের ঘরগুলির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    ঝোড়ো হাওয়ার তীব্রতায় বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে রাস্তার উপর পড়ে যাওয়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। অনেক জায়গায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েক মিনিটের ঝড়েই বহু পরিবার কার্যত গৃহহীন হয়ে পড়েছে।
  • Link to this news (News18 বাংলা)