পুরসভায় গিয়ে গান গাইলেন বিজেপির গায়ক-বিধায়ক অজয় রায়! সুরে মুগ্ধ সকলেতৃনমূল পরিচালিত দিনহাটা পুরসভায় এদিন মঙ্গলবার দুপুরে যান বিজেপি বিধায়ক৷ বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি ভাল গায়ক৷ ফলে পুরসভার কর্মীরা তাঁকে অনুরোধ করেন গান গাইতে।
News18 বাংলা | ২০ মে ২০২৬
দিনহাটা, শুভঙ্কর সাহা: দিনহাটা পুরসভায় গিয়ে গান গাইলেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। তৃনমূল পরিচালিত দিনহাটা পুরসভায় এদিন মঙ্গলবার দুপুরে যান বিজেপি বিধায়ক৷ পুরসভায় গিয়ে তিনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন৷ শহরের পুর পরিষেবা যাতে স্বাভাবিক ভাবে চলে সেসব নিয়ে কথা বলেন বলেই জানা গিয়েছে৷
নতুন বিধায়ক ভাল গায়ক৷ ফলে পুরসভার কর্মীরা তাঁকে অনুরোধ করেন গান গাইতে। সকলের কথা ফেলতে পারেননি অজয় রায়৷ মাইক হাতে গান শুরু করেন দিনহাটার নবনির্বাচিত বিজেপি বিধায়ক৷ ঠাকুর বন্দনার গান শুরু করেন তিনি৷ জয় সিয়া রাম, জয় জয় রাম গেয়ে সকলকে মুগ্ধ করে দেন৷ সত্যিই অজয় রায়ের গানের গলা যে এতটা মধুর, তা হয়ত অনেকের জানা ছিল না৷ ফলে সকলেই প্রশংসা করতে থাকেন অজয় রায়ের এই গান৷
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অজয় রায়৷ জয়ের পর থেকেই রাজনৈতিক সৌজন্যের নজির গড়েছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের সদ্য জয়ী বিজেপি বিধায়ক৷ তৃণমূলের দখলে ছিল ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়৷ সেই কার্যালয় ফিরিয়ে দেন তিনি৷ দিনহাটা শহরে অবস্থিত ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় ‘সুভাষ ভবন’ বুধবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের দখলমুক্ত করে ফরওয়ার্ড ব্লকের হাতে তুলে দেন অজয়।
এই ‘সুভাষ ভবন’ তৈরি হয়েছিল উদয়ণ গুহের পিতা প্রয়াত কমল গুহের হাত ধরে৷ ২০০৭ সালে এই ভবন তৈরি হয়৷ দিনহাটা শহরে ফরওয়ার্ড ব্লকের প্রধান দলীয় কার্যালয় ছিল সেটি। ২০১৫ সালে উদয়ন ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে তিনি ‘সুভাষ ভবন’কে তৃণমূলের কার্যালয় হিসাবে রূপান্তরিত করেন। এ বারের বিধানসভা নির্বাচনে জয়ের পরে অজয় ঘোষণা করেন তৃণমূল যে সমস্ত রাজনৈতিক দলের দলীয় কার্যালয় দখল করে রেখেছে সেগুলি দখলমুক্ত করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ফিরিয়ে দেওয়া হবে। সেই প্রতিশ্রতি বজায় রাখেন তিনি৷