• চন্দ্রনাথ রথ খুনের তদন্তে CBI-এর জালে আরও এক সন্দেহভাজন
    এই সময় | ২০ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে আরও এক সাফল্য CBI-এর। মঙ্গলবার বিনয় রাই নামে আরও এক ব্যক্তি ধরা পড়ল তাদের জালে। তাকে বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। সোমবারই উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে।

    এই নিয়ে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় পঞ্চম ব্যক্তিকে গ্রেপ্তার হলো। সোমবারই মুজফফরনগরের ছপার টোল প্লাজার কাছে বালিয়ার বাসিন্দা রাজকুমার সিং-কে CBI গ্রেপ্তার করেছিল CBI। সে-ই মূল শুটার বলে সন্দেহ করা হচ্ছে।

    CBI তদন্তভার নেওয়ার আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দল আরও তিন জনকে গ্রেপ্তার করেছিল। বিহারের বক্সার থেকে মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্য এবং উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিং। এই তিন জনকেই পরে CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

    বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দু’দিন পরে, ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। তাঁর গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল তাঁকে। এই ঘটনার মাস্টারমাইন্ড এখনও অধরা বলেই মনে করছেন তদন্তকারীরা। তদন্তে অন্তত ৫-৮ জন জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাই দ্রুত আরও কিছু গ্রেপ্তার হতে পারে।

  • Link to this news (এই সময়)