৮০০-১০০০ টাকা লাগবে না, বিনামূল্যে কোন কোন বাসে মহিলারা শিলিগুড়ি থেকে পৌঁছবেন বহরমপুর, মালদহ, কলকাতা?
News18 বাংলা | ২০ মে ২০২৬
+
News18
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মহিলাদের বড় সুখবর দিয়ে রাজ্য সরকার! আগামী ১ জুন থেকে মহিলাদের জন্য লাগবে না বাসের ভাড়া। এসি বা নন এসি, দুই ধরনের বাসের ক্ষেত্রেই মহিলাদের আর টিকিট কাটতে হবে না। কিন্তু কতদূর যেতে পারবেন বিনামূল্যে? এক সিদ্ধান্তেই বদল হতে চলেছে হাজারও মহিলার রোজকার জীবন। রাজ্য সরকারের একের পর এক জনমুখী ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পড়েছে। তারই মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া মকুব।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না। শুধু শহরের মধ্যে কিংবা কাছাকাছি দূরত্বে নয় দূরপাল্লা যে কোনও সরকারি বসেই মিলবে এই সুবিধা। এই পদক্ষেপে বিশেষ করে পড়ুয়া, কর্মজীবী এবং ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত মহিলারা সরাসরি উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।