• ফ্রি বাস সফরের ঘোষণায় খুশি মহিলারা! তবে শুধু ভাড়া মকুব নয়, উঠছে আরও ৩ বড় দাবি
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • +
    সরকারি বাসে মহিলাদের ফ্রি সফরের মাঝেই আরও ৩ দাবি

    উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের প্রতিশ্রুতি মতো আগামী ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হতে চলেছে। সরকারের এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলা যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। প্রতিদিন কর্মসূত্রে, পড়াশোনা কিংবা নিত্য প্রয়োজনে বহু মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। তাঁদের কাছে এই সিদ্ধান্ত বড় স্বস্তি এনে দেবে বলেই মত সাধারণ মানুষের।

    নতুন সরকারের নির্বাচনী সংকল্প পত্রে স্পষ্টভাবেই উল্লেখ ছিল, ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে টিকিট ফ্রি করে দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে এগোল প্রশাসন। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে।
  • Link to this news (News18 বাংলা)