• Breaking News Live: বিজেপির মণ্ডল সভাপতিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে
    এই সময় | ২০ মে ২০২৬
  • রঘুনাথপুরের প্রোমোটার কিশোর হালদারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননী। বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হয়েছে। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার কাউন্সিলার ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী।

    মঙ্গলবার রাতে বিজেপির মণ্ডল সভাপতিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়,পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় আক্রান্ত বিজেপি নেতাকে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তালপুর এলাকার।

    কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবীদের নতুন প্যানেল গঠন হলো। নতুন সরকার আসার পরে আইনজীবীদের প্যানেল বদল। অ্যাডভোকেট জেনারেল অ্যাডিশনাল (এজি) হলেন সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার। পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন কল্লোল মণ্ডল।

    জাপানের কাগেশিমায় জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। তবে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।

    দক্ষিণবঙ্গে আরও বাড়তে চলেছে গরম ও অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ। ফলে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার যুগলবন্দিতে অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

  • Link to this news (এই সময়)