• এবার আটক তৃণমূলের যুব নেতা দেবরাজ চক্রবর্তী?
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটে ভরাডুবি। আর তারপর থেকেই একের পর এক মামলায়, গ্রেপ্তার তৃণমূলের একাধিক নেতা। খাস কলকাতা থেকে জেলা, তালিকা লম্বা হচ্ছে ক্রমশ। এবার সেই তালিকায় জুড়ল হেভিওয়েট যুব তৃণমূল নেতার নাম। 

    আটক দেবরাজ চক্রবর্তী। রাজারহাট গোপালপুরের নেতা, সেখানকার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী, দেবরাজ চক্রবর্তী আটক, মঙ্গলবার রাতে।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায়, সুজিত বসু গ্রেপ্তার হওয়ার পর থেকেই ঘুরেফিরে আসছিল কাউন্সিলর দেবরাজের নাম। অন্যদিকে ভোট জিতেই, দেবরাজকে নিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছিলেন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। সেই হুঁশিয়ারির বেশি দিন হয়নি, তার মাঝেই এবার আটক হলেন দেবরাজ। মঙ্গলবার রাতে তাঁকে আটক করে পুলিশ।

    ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল প্রসেনজিৎ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর। যদিও ওই বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হয়। কিন্তু পরবর্তীতে সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে গতকাল মধ্যমগ্রাম থেকে আটক করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বর্তমানে এমআইসি দেবরাজ চক্রবর্তীকে। তবে পুলিশের পক্ষ থেকে অফিশিয়াল ভাবে এখনও কিছু জানানো হয়নি৷
  • Link to this news (আজকাল)