• অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল চালু, কীভাবে আবেদন করবেন? কারা পাবেন না? সব জানাল অর্থ দফতর
    আজ তক | ২০ মে ২০২৬
  • চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল। একইসঙ্গে অর্থ দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হল, কীভাবে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ঢুকবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। কবে থেকে আবেদন করতে পারবেন, তা নিয়েও একটি বিবৃতি জারি হয়েছে। জেনে নিন খুঁটিনাটি। 

    কবে থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

    তৃণমূল সরকারের দেড় হাজারের লক্ষ্মীর ভাণ্ডার বদলে এবার মহিলারা পাবেন BJP সরকারের তিন হাজারের অন্নপূর্ণা ভাণ্ডার। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, ১ জুন থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। 

    কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?
    > যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ১ জুন থেকে প্রতি মাসে মহিলারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাবেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 

    > যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প করেননি, তাঁরাও ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে আবেদন করতে পারবেন। যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স হতে হবে ২৫-৬০ বছরের মধ্যে।

    কারা এই প্রকল্পের টাকা পাবেন না?
    > ৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হবে। তাঁদের নাম আপাতত বাদ যাচ্ছে না। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা কোনও ভাবেই এই সুবিধা পাবেন না। যাঁদের নাম SIR থেকে বাদ পড়েছে, তাঁরা নাগরিক কি না সেটা যাচাই করে দেখা হবে।

    > কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। 

    > পেনশনভোগী হলেও এই সুবিধা মিলবে না। 

    > রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে পাবেন না।

    > পঞ্চায়েত কর্মীও পাবেন না।

    > আয়কর দিলে তিনিও পাবেন না।

    পোর্টালে আবেদন কীভাবে?
    ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল।  https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাটইটে ক্লিক করে আবেদন করা যাবে। জের আবেদনের স্টেটাস দেখতেও পারবেন মহিলারা। ওয়েবসাইটে ঢুকলেই দেখা যাবে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’ এবং রয়েছে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দেওয়ার জায়গা। ক্যাপচা কোড দিয়ে লগইন করে যাচাই করা যাবে স্টেটাস। তবে এখনও সেখানে নতুন করে রেজিস্ট্রারের কোনও অপশন মিলছে না। নতুন এই পোর্টালটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাঁরাও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে গিয়ে বিপাকে পড়ছেন। নির্দিষ্ট জায়গায় মোবাইল নম্বর দেওয়া হলেও দেখাচ্ছে ইনভ্যালিড। সম্ভবত সঠিক ভাবে আবেদনের প্রক্রিয়া এখনও চালু হয়নি। কিছু যান্ত্রিক ত্রুটি রয়ে গিয়েছে। সেক্ষেত্রে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত। 

    কীভাবে যাচাই হবে আবেদন?
    ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে যে আবেদন হবে, গ্রামে সেইগুলির সরকারি অনুমোদন দেবেন BDO। আর শহরে মহকুমা শাসক। কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবে পুরসভার কমিশনার। অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে। এরপরই ব্যাক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 
     

     
  • Link to this news (আজ তক)