অভিষেকের কোথায় কত সম্পত্তি? বাড়ির ঠিকানা সহ তালিকা প্রকাশ BJP-র
আজ তক | ২০ মে ২০২৬
রাজ্যে ক্ষমতা হারাতেই বিপাকে TMC। একের পর এক নেতা-নেত্রী একদিকে যখন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন TMC-র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধেও অ্যাকশনে রাজ্যের নতুন সরকার।
রাজ্য সরকারের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। তাঁর একাধিক ঠিকানায় ইতিমধ্যেই বেশ কিছু নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের দাবি, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে কলকাতা পুরসভা ১৭টা নোটিশ পাঠানো হয়েছে।
হরিশ মুখার্জি রোডে ১৮৮-এ ঠিকানায় অবস্থিত 'শান্তিনিকেতনে'লিপস অ্যান্ড বাউন্সের নামে চিঠি পাঠিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুর আইনের ৪০০-র ১ ধারায় নোটিস দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে অবৈধ অংশ রয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। অথবা কেন করা হল, নিয়মের অন্যথা হল কেন, জানাতে হবে। বাড়ির মধ্যে লিফট, এসক্যালেটর বসাতে অনুমতি নেওয়া হয়েছিল কি না, জানাতে হবে তাও। অন্যথায় কলকাতা পুরসভা নিজেই বেআইনি অংশ ভেঙে দেবে। ভেঙে দেওয়ার খরচ-খরচাও আদায় করা হবে মালিকের কাছ থেকে।
এসবের মধ্যেই অভিষেকের নাম জড়িয়ে ৪৩টি সম্পত্তির ঠিকানা সামনে এনেছে বিজেপি। যদিও সেই লিস্টে দেখা যাচ্ছে, সব বাড়িগুলি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নামে নেই। কোনও সম্পত্তির ক্ষেত্রে তিনি যুগ্ম মালিক। সূত্রের দাবি, অভিষেকের এই বিপুল সম্পত্তি কীভাবে হল, তা জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।
কোন কোন সম্পত্তিগুলি অভিষেকের নিজের নামে রয়েছে?
এছাড়াও বেশ কিছু সম্পত্তির মালিক হিসেবে যৌথ ভাবে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সেই পুরো তালিকা দেখে নিন।