• ​পিকনিকের আনন্দ মুহূর্তে বিষাদে! দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, চলছে তল্লাশি
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরের জলে তলিয়ে গেল এক যুবক। যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দফতর ও খণ্ডঘোষ থানার পুলিশ। নামানো হয়েছে ডুবুরি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বর্ধমান শহরের ষাঁড়খানা গলি এলাকার কয়েকজন যুবক একসঙ্গে পিকনিক করতে আসে খণ্ডঘোষের গৈতানপুর চরমানায়। সেখানে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নামে কুনাল ডোম নামের এক যুবক। স্নান করতে নেমে কোনও কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে জলে তলিয়ে যায় কুনাল ডোম। বন্ধুরা মিলে এদিক ওদিক খোঁজার পরও তার খোঁজ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেয় পুলিশকে।

    দিনভর তল্লাশি চালিয়েও যুবকের খোঁজ না মেলায় বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করেছে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দফতর ও পুলিশ। নামানো হয়েছে ডুবুরি ও স্পিড বোর্ড।

    ডুবুরি নামিয়ে তল্লাশি

    ডুবুরি নামিয়ে তল্লাশি

    স্থানীয় বাসিন্দা বরেন ঢালি বলেন, ‘ষাঁড়খানা গলির কয়েকজন যুবক পিকনিক করতে এসেছিল। খাওয়া-দাওয়ার পর দামোদরে স্নান করতে নেমেছিল বেশ কয়েক। ১০-১২ জন যুবক ছিল তার মধ্যে একজন জলে তলিয়ে যায়। সকলে মিলে চেষ্টা করেও ওই যুবককে তুলতে পারেনি। স্থানীয়রা খবর পেয়ে সকলে আসি কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে। বুধবার সকাল থেকে ফের খোঁজাখুঁজি চলছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখনও’।
  • Link to this news (News18 বাংলা)