• বাতাসে উড়ছে সাদা বালি! কাকদ্বীপের গ্রামে নয়া সমস্যা
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ বাতাসে উড়ছে সাদা বালি। এর ফলে বাড়ির সামনে দাঁড়ানো তো দূরের কথা, ঘরের মধ্যে রান্না করতেও সমস্যা হচ্ছে। এই নিয়ে জেরে অসুবিধায় পড়েছেন কাকদ্বীপের কালিকাপুর গ্রামের বাসিন্দারা। তরকারি, ভাত সহ খাদ্যদ্রব্যে বালি পড়ে সব কিছু নষ্ট হচ্ছে।

    কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের লট নম্বর আটের কালিকাপুরে গেলেই দেখা যাবে এই চিত্র। গ্রামটি মুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখন নদীর বিশাল অংশ জুড়ে চড়া পড়েছে। গঙ্গাসাগর মেলার সময় ভেসেল চলাচলের সুবিধায় চড়ার সাদা বালি ড্রেজিং করে কাটা হয়। সেই বালি পাইপের মাধ্যমে তুলে নদীর তীরে রাখা হয়। সাধারণত কয়েক মাসের মধ্যে বালি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়। কিন্তু এই বছর সেই বালি নদীর তীরে পড়ে রয়েছে। আর হাওয়ায় উড়ে বালিময় হয়ে যাচ্ছে গোটা এলাকা।
  • Link to this news (News18 বাংলা)