সীমান্তে নিরাপত্তা বাড়াতে বড় উদ্যোগ, রানিনগর-জলঙ্গিতে শুরু জমি জরিপ
News18 বাংলা | ২০ মে ২০২৬
প্রণব বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদঃ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় প্রয়োজনীয় জমি BSF-এর হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এতেই খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। সরকারের এই লক্ষ্য মাত্রা বাস্তবায়িত হলে বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা যেমন সুরক্ষিত থাকতে ঠিক তেমনি চোরা চালান ও অনুপ্রবেশও ঠেকানো সম্ভব হবে।
মুর্শিদাবাদ জেলায় নটি ব্লক সীমান্ত এলাকার মধ্যে রয়েছে। যার মধ্যে জলঙ্গি থানা এলাকার ১২ কিমির মধ্যে মাত্র ১ কিমি কাঁটা তার রয়েছে। সাগরপাড়াতে ১৪ কিমি এলাকা পুরোটা পদ্মা ঘেরা। রানিনগরে ২১ কিমির মধ্যে ১৭ কিমি পদ্মা ও ৩ কিমি কাঁটা তার রয়েছে। বাকিটা অসুরক্ষিত। রানিতলা থানা এলাকার ১৭ কিমি এলাকা পদ্মা ঘেরা। লালগোলার ২১ কিমির মধ্যে ৪ কিমি পদ্মা ও ৪ কিমি কাঁটা তার। বাকিটা অসুরক্ষিত। ভগবানগোলা থানার ৭ কিমির মধ্যে ৩ কিমি কাঁটা তার বাকি অংশটা অসুরক্ষিত হয়ে রয়েছে। এছারা সুতির ২২ কিমি ও সামশেরগঞ্জের ৮ কিমি পুরোটাই অসুরক্ষিত পরে রয়েছে।
আরও পড়ুনঃ কেরলে বর্ষা ঢোকার দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন! উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণে বাড়বে অসহনীয় গরমযদিও জেলা শাসক আর অর্জুন জানিয়েছেন ইতিমধ্যেই রানিনগর, জলঙ্গিতে জমি জরিপের কাজ শুরু হবে, তার জন্য ভূমি রাজস্ব দফতর ও BSF আধিকারিকরা একাধিক বৈঠক করেছে। জলঙ্গি ও রানিনগরে ২৬৩ একর ও ১০৪ একর জমি BSF-এর হাতে তুলে দেওয়া হবে। অনান্য ব্লকেও জমি তুলে দেওয়া হবে। তবে, এলাকাবাসীরা কাঁটা তার দিয়ে যাতে ঘেরা হয় তার জন্য জমি দিতে প্রস্তুত।