নদীর চরে খেলতে যাওয়াই কাল হল! দ্বারকেশ্বরের জলে ডুবে মৃত্যু ২ শিশুর, পরিবারে শোক-হাহাকার
News18 বাংলা | ২০ মে ২০২৬
দেবব্রত মণ্ডল, বাঁকুড়া: মঙ্গলবার বিকালে ইন্দাসের জাগলদ্বীপে দ্বারকেশ্বরের বালিতে খেলতে গিয়ে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম শুভজিৎ রুইদাস(৬) ও সৌমেন রুইদাস(৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার খাওয়া দাওয়া করে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে লাগোয়া দ্বারকেশ্বরের চরে খেলতে যায়। পরে তারা দু’জনে জলে হাত পা ধুতে যায়। তখনই দু’জন জলে তলিয়ে যায়।
পরে স্থানীয় একজন জলে স্নান করতে নামলে তার পায়ে মৃতদেহ লাগে। এরপরে পাড়ার লোকজন এসে পরপর দুই ভাইয়ের মৃতদেহ জল থেকে উদ্ধার করেন। খবর পেয়ে তড়িঘড়ি আসে পুলিশ। মৃতদেহ থানায় নিয়ে যায়। নদের চরে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশ জানিয়েছে, জাগলদ্বীপে দু’টি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-দাপুটে নেতা দেবরাজের সুপারিশেই বিধায়ক হন গায়িকা স্ত্রী অদিতি মুন্সি? প্রেম থেকে বিয়ে, কীভাবে জুটি বাঁধলেন দু’জনেস্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দাসের করিশুণ্ডা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত জাগলদ্বীপ গ্রামের পাশ দিয়েই দ্বারকেশ্বর নদ বয়ে গিয়েছে। গ্রীষ্মকালে নদে জল তেমন নেই। তবে কিছুটা অংশে জল রয়েছে সেখানে স্থানীয়রা স্নান করেন। নদের চরে গ্রামের ছেলেরা খেলাধুলা করে।
আরও পড়ুন-চার মাসের অন্তঃসত্ত্বা মাধুরী দীক্ষিত! ‘দেবদাস’-এর ‘ডোলা রে ডোলা’ গানে যা হয়েছিল চন্দ্রমুখীর…, জানলে আঁতকে উঠবেনসেরকমই জাগলদ্বীপ গ্রামের বাসিন্দা অভিজিৎ রুই দাসের দুই সন্তান ছ’বছরের শুভজিৎ ও চার বছরের সৌমেন দুই ভাই এদিন খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরেয়। তারা দু’জনে খেলতে খেলতে নদের চরে চলে যায়। এদিন প্রচণ্ড গরম ছিল। তাই তারা জলের কাছে চলে যায়। এবং ঘটনাচক্রে দু’জনেই তলিয়ে যায়। দুই সন্তানকে হারিয়ে মা ও বাবা কান্নায় ভেঙে পড়েন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷ আজ মৃতদেহ দুটি ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।