• বর্ষা মিটলেই শিলিগুড়ি পুরসভায় ভোট? উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যে বকেয়া নির্বাচন নিয়ে আলোচনা বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বৈঠকের পরেই বড় ঘোষণা বকেয়া ভোট নিয়ে৷ বর্ষা মিটলেই বকেয়া ভোট মেটাতে উদ্যোগী রাজ্য প্রশাসন
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • উত্তরকন্যা: প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে বুধবার উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এদিন উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়৷ বর্ষা মিটলেই বকেয়া ভোট মেটাতে উদ্যোগী রাজ্য প্রশাসন, জানালেন বিধায়ক শংকর ঘোষ৷  শিলিগুড়ির পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাই বর্ষা মিটলেই ভোট করতে চলেছে রাজ্য, এমনটাই সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে৷

    পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শিলিগুড়ি বিজেপির দফতারে পাহাড়ের এগারোটি জনজাতি গোষ্ঠীদের ভাঙ্গা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি আগামী দিনে জিটিএর সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি সরকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

    আরও পড়ুন: কিছুক্ষণেই কালো মেঘে ঢাকবে আকাশ! কলকাতায় ধেয়ে আসছে বৃষ্টি, ৫ জেলা কাঁপাবে বজ্রবিদুৎ, ঝড়, জল, সতর্ক করল আবহাওয়া দফতর

    সাংবাদিক বৈঠকে বিধায়ক শংকর ঘোষ জানালেন, ‘‘স্বাধীনতা পরবর্তী উত্তরবঙ্গের মানুষের জন্য উন্নয়নের কাজ করবে এই রাজ্য সরকার। এতদিন বিগত সরকার প্রশাসনিক বৈঠকের নামে যে নাটক করেছেন নতুন সরকার বলেছেন প্রাথমিক ভাবে এই ধরনের দশটি প্রশাসনিক বৈঠক হবে। সেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হবে। আজও বিরোধী দলের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি আসেননি৷’’

    আরও পড়ুন: ক্ষত সারাতে কল্যাণী AIIMS-এ লেজার প্রযুক্তি! উত্তরবঙ্গেই হবে রাজ্যের দ্বিতীয় এইমস, জানালেন শমীক

    তিনি আরও জানালেন, ‘‘এবার থেকে নির্বাচিত সাংসদদের সঙ্গে নিয়ে প্রশাসন ও বিধায়ক একসঙ্গে কাজ করবে। রেভিনিউ কালেকশন বৃদ্ধি করা আমাদের কাজ হবে। প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি রাজ্যে চলেছে গত দিনে সেটা দমনের জন্য ইতিমধ্যেই দুটো টিম কমিশন তৈরি হয়েছে । নতুন সরকার আসার কারণে প্রি মনসুন সেশন-এর শুরুর আগেই কাজ শুরু করার কাজ বলেছেন। সাধারণ ও পুলিশ প্রশাসনকে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ভয় মুক্ত হয়ে।’’
  • Link to this news (News18 বাংলা)