• উচ্চমাধ্যমিকে কোন স্কুল কেমন ফল করল?
    আজকাল | ২১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে উচ্চমাধ্যমিকে কোন স্কুল কেমন ফল করল, তা আর অন্ধকারে থাকবে না। রাজ্যের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকেরা এখন সরাসরি পোর্টালের মাধ্যমেই নিজেদের স্কুলের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পেয়ে যাবেন।

    উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পড়াশোনার মান আরও উন্নত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘বক্স প্লট’ (Box Plot)। এই পোর্টালে সমস্ত স্কুলের ডেটা দেওয়া থাকবে। ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিজের স্কুল ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এবং পড়াশোনার মান কেমন— তা সহজেই বুঝে নিতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। এর ফলে খামতিগুলো শুধরে নিয়ে আগামী দিনে পড়াশোনার মান আরও ভালো করা সম্ভব হবে বলে আশা করছে সংসদ।
  • Link to this news (আজকাল)